গৌরনদীতে আন্তধর্মীয় সংলাপে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালের গৌরনদী ক্যাথলিক ধর্মপল্লী পরিদর্শন করেছেন। গত ১০ আগস্ট বরিশাল ক্যাথলিক ডাইওসিসের অন্তর্গত এ ধর্মপল্লী পরিদর্শন করেন তিনি।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন, এমপি। এ সময় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, গৌরনদী ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লিটন গোমেজ, বরিশাল ক্যাথলিক ডাইওসিসের প্রজেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সেক্রেটারি ফাদার মাইকেল মিলন দেউরীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে আন্তধর্মীয় সংলাপে অংশ নেন। এতে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

সংলাপে বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার কোনো বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ মানুষের মধ্যে ভালোবাসা, মানবিকতা, ন্যায়বোধ ও শান্তির চেতনা জাগ্রত করে। ধর্মীয় নেতাদের পারস্পরিক যোগাযোগ ও সংলাপ সমাজে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আন্তধর্মীয় সংলাপে অংশ নেওয়া নেতারা ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান আরও জোরদার করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। সমাজে শান্তি, মানবিক মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ বজায় রাখতে ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরেন তাঁরা।

সংশ্লিষ্টরা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের গৌরনদী ক্যাথলিক ধর্মপল্লী পরিদর্শন ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সংলাপ পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এ ধরনের সংলাপ বাংলাদেশের বহুত্ববাদী সমাজে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন