কারিগরি শিক্ষায় চীন-বাংলাদেশ যৌথ প্রযুক্তি উদ্যোগ

প্রকাশ: রবিবার, ২৩ অগাস্ট, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে রূপান্তর এবং কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার আধুনিকায়নে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৪ আগস্ট, ২০২৬ সোমবার মন্ত্রণালয়ের দফতরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে চীনা প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত আধুনিক ও বিজ্ঞানসম্মত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করে। মন্ত্রী বাংলাদেশের কারিগরি শিক্ষাসহ নানা খাতে চীনের চলমান প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আমরা যদি এদেশের জনসংখ্যাকে দক্ষ প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। এজন্য বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (TVET) খাতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে উন্নত প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা খাতে সহযোগিতা আরও বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে।"

বৈঠকে আধুনিক প্রযুক্তি বিনিময় ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভবিষ্যতে দুই দেশ আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

image

আপনার মতামত দিন