এআই পারফরম্যান্সে লেনোভোর নতুন ২-ইন-১ ল্যাপটপ

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থার লেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসরচালিত নতুন আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (৮৩ইউজি০০০সিএসকে) এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আধুনিক কাজ, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী এই কোপাইলট+ পিসিতে রয়েছে ৩৬০ ডিগ্রি কনভার্টিবল ডিজাইন, টাচস্ক্রিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সমর্থিত পারফরম্যান্স। ফলে প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ কিংবা ট্যাবলেট-দুইভাবেই ব্যবহার করা যাবে ডিভাইসটি।

 
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ ৩২২ প্রসেসর, যার সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৪ গিগাহার্টজ। ৬ কোর ও ৬ থ্রেডের এই প্রসেসর এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৬৪ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) এআই পারফরম্যান্স দিতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআইই জেন৪ এনভিএমই এসএসডি। ফলে একাধিক অ্যাপ্লিকেশন একসঙ্গে ব্যবহার, দ্রুত ফাইল ব্যবস্থাপনা ও মাল্টিটাস্কিং করা যাবে সহজে। এতে ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিকস রয়েছে এবং র‍্যাম সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধাও রাখা হয়েছে।

১৪ ইঞ্চির টাচ ডিসপ্লে ও পেন সাপোর্ট
ডিভাইসটিতে রয়েছে ১৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ (১৯২০×১২০০ পিক্সেল) আইপিএস টাচ ডিসপ্লে, যার উজ্জ্বলতা ৪০০ নিটস। চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি। ১০-পয়েন্ট মাল্টি-টাচ সুবিধাসম্পন্ন ডিসপ্লেটি লেনোভো পেন জেন ২ সমর্থন করে। ফলে সরাসরি স্ক্রিনে নোট নেওয়া, ছবি আঁকা ও বিভিন্ন কাজে ডিভাইসটি ব্যবহার করা যাবে। এ ছাড়া রয়েছে ব্যাকলিট কিবোর্ড, ডলবি অডিও-সমর্থিত স্টেরিও স্পিকার এবং প্রাইভেসি শাটারযুক্ত এফএইচডি ১০৮০পি প্লাস আইআর ওয়েবক্যাম। এসব সুবিধা অনলাইন মিটিং ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতাকে আরও সহজ করবে।

 
কানেক্টিভিটির জন্য ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার। এতে ৬০ ওয়াট-আওয়ারের ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টার। লুনা গ্রে রঙের অ্যালুমিনিয়াম টপ কভারযুক্ত ডিভাইসটির ওজন ১.৫৪ কেজি থেকে শুরু। পাশাপাশি মিলিটারি স্ট্যান্ডার্ড এমআইএল-এসটিডি-৮১০এইচ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এর স্থায়িত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বাজারমূল্য ১ লাখ ৫৯ হাজার টাকা
লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (৮৩ইউজি০০০সিএসকে)-এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা। ল্যাপটপটির সঙ্গে দুই বছরের অথোরাইজড ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ব্যাটারি ও অ্যাডাপ্টারের জন্য এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। গ্রাহকেরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা ও অনুমোদিত ডিলারদের কাছ থেকে ল্যাপটপটি কিনতে পারবেন।

image

আপনার মতামত দিন