ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এলো হেলিও ৬২

প্রকাশ: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://www.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্টোরেজ সংকট ও চিপসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ায় স্মার্টফোনের বাজারে যখন চাপ তৈরি হয়েছে, তখন তুলনামূলক কম দামে নতুন স্মার্টফোন এনেছে হেলিও। ২৩ আগস্ট দেশে আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে হেলিও ৬২। ১৮ হাজার ৯৯৯ টাকা দামের ফোনটিতে ফ্ল্যাগশিপ পর্যায়ের বিভিন্ন ফিচার দেওয়ার দাবি করেছে ব্র্যান্ডটি।

বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার
হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম জানান, তাদের মূল লক্ষ্য ছিলো বাজেটের মধ্যে কেনাকাটা মানেই প্রয়োজনীয় ফিচারে আপস করতে হয়-এই ধারণাটি ভুল প্রমাণ করা। ১৮,৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র‍্যাম, আইপি৬৪ ও আইরন গার্ড প্রটেকশন ক্রেতাদের আকৃষ্ট করবে বলে দাবি করা হয়।

৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০ শতাংশ, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৮০০ নিটস। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টাকোর প্রসেসর এবং জিপিউ হিসেবে আছে মালি জি৫২ এমসি ২। ডিভাইসে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি ৬ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মেমোরি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ফাস্ট চার্জিং
ফোনটির অন্যতম বড় আকর্ষণ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা মাত্র ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে পূর্ণ চার্জ নিশ্চিত করে। ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

আইপি৬৪ ও আইরন গার্ড প্রটেকশন
ফোনটিতে আইপি৬৪ রেটিং ও আইরন গার্ড প্রটেকশন রয়েছে, যা ১ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সুরক্ষা প্রদান করে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, এনএফসি, জাইরোস্কোপ ও অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।

তিন রঙে পাওয়া যাবে হেলিও ৬২
ফোনটির সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি। টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন রঙে মোবাইলটি হেলিওর অনুমোদিত রিটেইল শপে পাওয়া যাবে।

image

আপনার মতামত দিন